৪/২৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৬৬-[১৫] - ফজর-ইশা জামাত ও প্রথম কাতার

জামাত ও তার ফজিলত সম্পর্কে - দ্বিতীয় অনুচ্ছেদ

ফজর ও ইশার জামাতের গুরুত্ব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০৬৬-[১৫]

وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: صَلّى بِنَا رَسُولُ اللّهِ ﷺ يَوْمًا الصُّبْحَ فَلَمَّا سَلَّمَ قَالَ: أَشَاهِدٌ فُلَانٌ؟ قَالُوا: لَا. قَالَ: أَشَاهِدٌ فُلَانٌ؟ قَالُوا: لَا. قَالَ: «إِنَّ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ أَثْقَلُ الصَّلَوَاتِ عَلَى الْمُنَافِقِينَ وَلَو تَعْلَمُوْنَ مَا فِيْهِمَا لَأتَيْتُمُوْهُمَا وَلَوْ حَبْوًا عَلَى الرُّكَبِ وَإِنَّ الصَّفَّ الْأَوَّلَ عَلى مِثْلِ صَفِّ الْمَلَائِكَةِ وَلَوْ عَلِمْتُمْ مَا فَضِيْلَتُه لَابْتَدَرْتُمُوْهُ وَإِنَّ صَلَاةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكى مِنْ صَلَاتِه وَحْدَه وَصَلَاتُه مَعَ الرَّجُلَيْنِ أَزْكى مِنْ صَلَاتِه مَعَ الرَّجُلِ وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللّهِ. رَوَاهُ أَبُوْ دَاوُدَ وَالنَّسَائِيُّ

উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদেরকে নিয়ে ফাজ্‌রের সালাত আদায় করলেন। তিনি (ﷺ) সালাম ফিরানোর পর বললেন, অমুক লোক কি হাজির আছে? সাহাবীগণ বললেন, না। তিনি (ﷺ) পুনরায় বললেন, অমুক লোক কি হাজির আছে? সাহাবীগণ বললেন, না। তারপর তিনি (ﷺ) বললেন, সব সালাতের মাঝে এ দুইটি সালাত (ফাজ্‌র ও ‘ইশা) মুনাফিক্বদের জন্য খুবই কষ্টসাধ্য। তোমরা যদি জানতে এ দুইটি সালাতের মাঝে কত পুণ্য, তাহলে তোমরা হাঁটুর উপর ভর করে হলেও সালাতে আসতে।সালাতের প্রথম কাতার মালায়িকাহ্‌’র (ফেরেশতাদের) কাতারের মতো (মর্যাদাপূর্ণ)। তোমরা যদি প্রথম কাতারের ফাযীলাত জানতে তবে এতে অংশগ্রহণ করার জন্য তাড়াতাড়ি পৌছার চেষ্টা করতে। আর একা একা সালাত আদায় করার চেয়ে অন্য একজন লোকের সঙ্গে মিলে সালাত আদায় করা অনেক সাওয়াব। আর দুইজনের সাথে মিলে সালাত আদায় করলে একজনের সাথে সালাত আদায় করার চেয়ে অধিক সাওয়াব পাওয়া যায়। আর যত বেশী মানুষের সঙ্গে মিলে সালাত আদায় করা হয়, তা আল্লাহর নিকট তত বেশী প্রিয়। (আবূ দাঊদ, নাসায়ী) [১]

[১] হাসান লিগায়রিহী : আবূ দাঊদ ৫৫৫, নাসায়ী ৮৪৩, সহীহ আত্ তারগীব ৪১১।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৬৬-[১৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফজর ও ইশার সালাতকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, এই দুই সালাত মুনাফিকদের জন্য কষ্টকর। আবার তিনি জানান, মানুষ যদি এ দুই সালাতের পুণ্য জানত, তাহলে হাঁটুর ওপর ভর করে হলেও আসত। এরপর প্রথম কাতারের মর্যাদা এবং জামা‘আতে বেশি মানুষ হলে তা আল্লাহর কাছে বেশি প্রিয়—এই শিক্ষা এসেছে। হাদিসটির প্রধান কীওয়ার্ড হলো “ফজর ইশার জামাত”, “প্রথম কাতারের ফজিলত” এবং “জামাতে সালাতের ফজিলত”। এখানে ব্যক্তিগত সালাতের চেয়ে অন্যের সঙ্গে সালাত, আর বড় জামা‘আতের প্রতি উৎসাহ স্পষ্টভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজর ও ইশার জামাতের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
  • প্রথম কাতারের ফজিলত জানলে মানুষ তাতে আগে পৌঁছাতে চাইত।
  • একা সালাতের চেয়ে জামা‘আতে সালাতের মর্যাদা বেশি বলা হয়েছে।
  • মানুষ যত বেশি একত্রে সালাত আদায় করে, তা আল্লাহর কাছে তত বেশি প্রিয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন