৪/২৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৩৬-[৪] - সালাত
ইমামের দায়িত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১১৩৬-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৩৬-[৪]
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كُنَّا نُصَلِّىْ خَلْفَ النَّبِيِّ ﷺ فَإِذَا قَالَ: «سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَه». لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَه حَتّى يَضَعَ النَّبِيُّ ﷺ جَبْهَتَه عَلَى الْأَرْضِ. (مُتَّفق عَلَيْهِ)
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে সালাত আদায় করতাম। বস্তুতঃ তিনি যখন ‘সামি‘আল্ল-হু লিমান হামিদাহ’ পাঠ করতেন, তখন যে পর্যন্ত তিনি সিজদার জন্য তাঁর কপাল মাটিতে না লাগাতেন, আমাদের কেউ নিজ পিঠ ঝুকাতেন না। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৮১১, মুসলিম ৪৭৪।
