৪/৩১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২০৭-[৮] - সালাত
রাতের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২০৭-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২০৭-[৮]
عَنْ مَسْرُوقٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: أَيُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلى رَسُولِ اللّهِ ﷺ؟ قَالَتْ: الدَّائِمُ قُلْتُ: فَأَيُّ حِينَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ؟ قَالَتْ: كَانَ يَقُومُ إِذَا سَمِعَ الصَّارِخَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আয়িশাহ্ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সবচেয়ে প্রিয় আমল কোনটি- এ ব্যাপারে প্রশ্ন করেছিলাম। তিনি বললেন, যে আমলই হোক তা সব সময় করা। তারপর আমি প্রশ্ন করলাম, রাত্রের কোন সময়ে তিনি (তাহাজ্জুদের) সালাতের জন্য সজাগ হতেন? তিনি বললেন, মোরগের ডাক শুনার সময়। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১১৩২, মুসলিম ৭৪১।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
