৪/৩১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২০৯-[১০] - সালাত
রাতের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২০৯-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২০৯-[১০]
وَعَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ قَالَ: أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ قَالَ: قُلْتُ وَأَنَا فِي سَفَرٍ مَعَ رَسُولِ اللّهِ ﷺ: وَاللّهِ لَأَرْقُبَنَّ رَسُولَ اللّهِ ﷺ لِلصَّلَاةِ حَتّى أَرَى فِعْلَه فَلَمَّا صَلّى صَلَاةَ الْعِشَاءِ وَهِيَ الْعَتَمَةُ اضْطَجَعَ هَوِيًّا مِنَ اللَّيْلِ ثُمَّ اسْتَيْقَظَ فَنَظَرَ فِي الْأُفُقِ فَقَالَ: ﴿رَبَّنَا مَا خَلَقَتَ هذَا بَاطِلًا﴾ [آل عمران 3 : 191] حَتّى بَلَغَ إِلى ﴿إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ﴾ [آل عمران 3 : 194]، ثُمَّ أَهْوى رَسُولُ اللّهِ ﷺ إِلى فِرَاشِه فَاسْتَلَّ مِنْهُ سِوَاكًا ثُمَّ أَفْرَغَ فِي قَدَحٍ مِنْ إِدَاوَةٍ عِنْدَه مَاءً فَاسْتَنَّ ثُمَّ قَامَ فَصَلّى حَتّى قُلْتُ: قَدْ صَلّى قَدْرَ مَا نَامَ ثُمَّ اضْطَجَعَ حَتّى قُلْتُ قَدْ نَامَ قَدْرَ مَا صَلّى ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ كَمَا فَعَلَ أَوَّلَ مَرَّةٍ وَقَالَ مِثْلَ مَا قَالَ فَفَعَلَ رَسُولُ اللّهِ ﷺ ثَلَاثً مَرَّاتٍ قَبْلَ الْفَجْرِ. رَوَاهُ النَّسَائِيُّ
হুমায়দ ইবনু 'আবদুর রহমান ইবনু 'আওফ (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর এক সাহাবী থেকে বর্ণনা করেছেন, একবার আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সফরে গিয়েছিলাম। (তখন আমি মনে মনে চিন্তা করলাম) আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (ﷺ) তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠলে তাঁকে আমি সালাতের সময় দেখতে থাকব। যাতে তিনি কিভাবে সালাত আদায় করেন তা আমি দেখতে পাই (পরে আমি সেভাবে আমল করব)।রাসূলুল্লাহ (ﷺ) 'ইশার সালাত, যাকে 'আত্বামাহ্ বলা হয়, আদায় করার পর ঘুমিয়ে গেলেন (কিছু সময় আরাম করলেন)। তারপর তিনি সজাগ হলেন। তারপর আকাশের দিকে নজর করলেন ও এ আয়াত, "রব্বানা- মা- খালাকতা হা-যা- বা-ত্বিলান… ইন্নাকা লা- তুখলিফুল মি'আ-দ- (সূরা আ-লি 'ইমরান ৩ : ১৯১-১৯৪) পর্যন্ত তিলাওয়াত করলেন। তারপর তিনি বিছানার দিকে গেলেন। মিসওয়াক বের করলেন। এরপর তাঁর নিকট রাখা পানির পাত্র হতে পানি বের করলেন। মিসওয়াক করলেন। ওজু করলেন। সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাত শেষ হওয়ার পর আমি মনে মনে বললাম, যত সময় তিনি ঘুমিয়েছেন তত সময় তিনি সালাত আদায় করেছেন।তারপর তিনি ঘুমিয়ে গেলেন। শেষে আমি মনে মনে বললাম, যত সময় তিনি সালাত আদায় করেছেন তত সময় তিনি ঘুমিয়েছিলেন। এরপর তিনি সজাগ হলেন। আবার ওসব কাজ করলেন যা পূর্বে করেছিলেন এবং তাই বললেন যা পূর্বে বলেছিলেন (অর্থাৎ মিসওয়াক, উল্লিখিত আয়াত ইত্যাদি)। রাসূলুল্লাহ (ﷺ) ফজরের পূর্ব পর্যন্ত এভাবে তিনবার করলেন। (নাসায়ী) [১]
[১] সানাদ সহীহ : নাসায়ী ১৬২৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
