৪/৩২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২১৫-[২] - সালাত
রাতের সালাতে যা পড়তেন - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২১৫-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২১৫-[২]
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلى ذِكْرٍ طَاهِرًا فَيَتَعَارَّ مِنَ اللَّيْل فَيَسْأَلُ اللّهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ». رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : যে মুসলিম রাত্রে পাক-পবিত্র অবস্থায় আল্লাহর যিক্র করে ঘুমিয়ে যায়, তারপর রাত্রে জেগে উঠে আল্লাহর নিকট কল্যাণ কামনা করে, আল্লাহ তাকে (দুনিয়া ও আখিরাতে) অবশ্যই কল্যাণ দান করেন। (আহ্মাদ, আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫০৪২, সহীহ আত্ তারগীব ৫৯৮, সহীহ আল জামি‘ ৫৭৫৪, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৪২৭।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
