৪/৩২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২১৮-[৫] - সালাত
রাতের সালাতে যা পড়তেন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২১৮-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২১৮-[৫]
وَعَنْ رَبِيْعَةَ بْنِ كَعْبٍ الْأَسْلَمِيّ قَالَ: كُنْتُ أَبِيتُ عِنْدَ حُجْرَةِ النَّبِيِّ ﷺ فَكُنْتُ أَسْمَعُه إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَقُوُلُ: «سُبْحَانَ رَبِّ الْعلَمِيْنَ» الْهَوِيِّ ثُمَّ يَقُولُ: «سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِه» الْهَوِيِّ. رَوَاهُ النَّسَائِيُّ وَلِلتِّرْمِذِيِّ نَحْوُهُ وَقَالَ: هذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح
রবী'আহ্ ইবনু কা'ব আল আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কামরার নিকট রাত্র কাটিয়েছি। আমি তাঁর কণ্ঠস্বর শুনতে পেতাম। তিনি রাতে তাহাজ্জুদের সালাতের জন্যে সজাগ হলে বেশ লম্বা সময় পর্যন্ত ‘‘সুবহা-না রব্বিল ‘আ-লামীন’’ পাঠ করতেন। তারপর আবার লম্বা সময় ‘‘সুবহা-নাল্ল-হি ওয়াবি হামদিহী’’ পড়তেন। (নাসায়ী; তিরমিযী অনুরূপ বর্ণনা করে বলেছেন, হাসান সহীহ)[১]
[১] সহীহ : নাসায়ী ১৬১৮, আহমাদ ১৬৫৭৪।
