৪/৩৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৫১-[২] - তাহাজ্জুদে বিছানা ছাড়ার মর্যাদা

আমলে ভারসাম্য বজায় রাখা - প্রথম অনুচ্ছেদ

তাহাজ্জুদের জন্য বিছানা ছাড়ার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২৫১-[২]

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «عَجِبَ رَبُّنَا مِنْ رَجُلَيْنِ رَجُلٌ ثَارَ عَنْ وِطَائِه وَلِحَافِه مِنْ بَيْنِ حِبِّه وَأَهْلِه إِلى صَلَاتِه فَيَقُولُ اللّهُ لِمَلَائِكَتِه: انْظُرُوا إِلى عَبْدِىْ ثَارَ عَنْ فِرَاشِه وَوِطَائِه مِنْ بَيْنِ حِبِّه وَأَهْلِه إِلى صَلَاتِه رَغْبَةً فِيمَا عِنْدِىْ وَشَفَقًا مِمَّا عِنْدِىْ وَرَجُلٌ غَزَا فِي سَبِيلِ اللّهِ فَانْهَزَمَ مَعَ أَصْحَابِه فَعَلِمَ مَا عَلَيْهِ فِي الِانْهِزَامِ وَمَا لَه فِي الرُّجُوعِ فَرَجَعَ حَتّى هُرِيْقَ دَمُه فَيَقُولُ اللّهُ لِمَلَائِكَتِه: انْظُرُوْا إِلى عَبْدِىْ رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِىْ وَشَفَقًا مِمَّا عِنْدِىْ حَتّى هُرِيْقَ دَمُه». رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : দুই লোকের ওপর আল্লাহ তা’আলা খুব সন্তুষ্ট হন। এক লোক, যে নিজের নরম তুলতুলে বিছানা ও প্রিয় স্ত্রী হতে আলাদা হয়ে তাহাজ্জুদ সালাতের জন্যে উঠে যায়। আল্লাহ এ সময় তাঁর মালায়িকাহ্ (ফেরেশতাদের)-কে বলেন, আমার বান্দার দিকে তাকাও। সে আমার নিকট থাকা জিনিস পাওয়ার আগ্রহে (সওয়াব, জান্নাত) এবং আমার নিকট থাকা জিনিসকে ভয় করে (জাহান্নাম ও ‘আযাব) নিজের নরম তুলতুলে বিছানা ও স্ত্রীর মধুর নৈকট্য ত্যাগ করে সালাত (তাহাজ্জুদ) আদায়ের জন্যে উঠে পড়েছে।আর দ্বিতীয় হলো ঐ লোক, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। (কোন ওযর ছাড়া) যুদ্ধের ময়দান হতে সঙ্গী-সাথী নিয়ে ভেগে এসেছে। কিন্তু এভাবে ভেগে আসায় আল্লাহর শাস্তি ও ফেরত আসায় সাওয়াবের কথা মনে পড়ায় আবার যুদ্ধের মাঠে ফিরে আসছে। আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাঁর মালায়িকাহ্-কে বলেন, আমার বান্দার দিকে লক্ষ্য করে দেখো, যারা আমার কাছে থাকা জিনিস (জান্নাত) পাওয়ার জন্যে ও আমার কাছে থাকা জিনিস (জাহান্নাম) থেকে বাঁচার জন্যে যুদ্ধের মাঠে ফিরে এসেছে, জীবনও দিয়ে দিয়েছে।(শারহুস্ সুন্নাহ্) [১]

[১] হাসান লিগায়রিহী : ইবনু হিব্বান ২৫৫৮, সহীহ আত্ তারগীব ৬৩০, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ১৮৫২৪, সহীহাহ্ ৩৪৭৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৫১-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই ধরনের মানুষের কথা এসেছে, যাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টির কথা বলা হয়েছে। প্রথমজন হলো সে ব্যক্তি, যে নরম বিছানা ও প্রিয়জনের কাছ থেকে উঠে তাহাজ্জুদ সালাতে দাঁড়ায়। তার উদ্দেশ্য আল্লাহর কাছে থাকা সাওয়াব ও জান্নাতের আশা, আর আল্লাহর শাস্তি থেকে ভয়। দ্বিতীয়জন হলো সে ব্যক্তি, যে আল্লাহর পথে যুদ্ধের ময়দান থেকে সঙ্গীদের সঙ্গে ফিরে এসেছিল, পরে গুনাহ ও শাস্তির কথা মনে করে আবার ফিরে যায় এবং লড়াই করতে করতে জীবন দেয়। এই হাদিসে তাহাজ্জুদ, আল্লাহভীতি, জান্নাতের আশা এবং নিজের ভুল বুঝে ফিরে আসার শিক্ষা আছে। তবে ব্যাখ্যাটি হাদিসের ভাষার মধ্যেই সীমিত রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাহাজ্জুদের জন্য আরাম ছেড়ে ওঠা আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে।
  • ইবাদতের পেছনে জান্নাতের আশা ও আযাবের ভয় থাকা উচিত।
  • ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসা বড় শিক্ষা।
  • আরাম ও নিরাপত্তার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়ার কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন