৪/৩৪. অধ্যায়ঃ
আমলে ভারসাম্য বজায় রাখা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৫৪-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৫৪-[৫]
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: صَلَاةُ اللَّيْلِ مَثْنى مَثْنى فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلّى رَكْعَةً وَاحِدَةً تُوْتِرُ لَه مَا قَدْ صَلّى. (مُتَّفق عَلَيْهِ)
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : রাত্রের (নাফ্ল) সালাত দুই রাক্’আত দুই রাক্’আত করে (আদায় করতে হয়)। কারো ভোর হয়ে যাওয়ার আশংকাবোধ হলে সে যেন (দুইরাক্’আতের) সাথে সাথে আরো এক রাক্’আত আদায় করে নেয়। তাহলে এ রাক্’আত পূর্বে আদায় করা সালাতকে বেজোড় করে দেবে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৪৭৩, মুসলিম ৭৪৯।
