৪/৩৫. অধ্যায়ঃ
বিতরের সালাত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৬৪-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৬৪-[২]
وَعَن عَبْدِ اللهِ بْنِ أِبِيْ قَيْسٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: بِكَمْ كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُوتِرُ؟ قَالَتْ: كَانَ يُوتِرُ بِأَرْبَعٍ وَثَلَاثٍ وَسِتٍّ وَثَلَاثٍ وَثَمَانٍ وَثَلَاثٍ وَعَشْرٍ وَثَلَاثٍ وَلَمْ يَكُنْ يُوتِرُ بِأَنْقَصَ مِنْ سَبْعٍ وَلَا بِأَكْثَرَ مِنْ ثَلَاثِ عَشْرَةَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
আবদুল্লাহ ইবনু আবী ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আয়িশা (রাঃ) -কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কত রাক‘আত বিতরের সালাত আদায় করতেন। ‘আয়িশা (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো চার ও তিন (অর্থাৎ সাত), আবার কখনো ছয় ও তিন (অর্থাৎ নয়), কখনো আট ও তিন (অর্থাৎ এগার) আবার কখনো দশ ও তিন (অর্থাৎ তের) রাক‘আত বিতরের সালাত আদায় করতেন। তিনি সাত-এর কম ও তের-এর বেশী বিতরের সালাত আদায় করতেন না। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৩৬২, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৪৮০৪।
