৪/৩৫. অধ্যায়ঃ
বিতরের সালাত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৬৬-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৬৬-[৪]
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِنَّ اللّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ فَأَوْتِرُوْا يَا أَهْلَ الْقُرْانِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : আল্লাহ তা‘আলা বিতর (বিজোড়)। তিনি বিজোড়কে ভালোবাসেন। অতএব হে কুরআনের বাহকগণ! তোমরা বিতর সালাত আদায় কর। (তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৪১৬, আত্ তিরমিযী ৪৫৩, নাসায়ী ১৬৭৫, আহমাদ ১২২৫, সহীহ আত্ তারগীব ৫৯২।
