৪/৩৫. অধ্যায়ঃ
বিতরের সালাত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৬৮-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৬৮-[৬]
وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ نَامَ عَنْ وِتْرِه فَلْيُصَلِّ إِذَا أَصْبَحَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ مُرْسَلًا
যায়দ ইবনু আসলাম (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : যে লোক বিতরের সালাত আদায় না করে শুয়ে পড়েছে (আর উঠতে পারেনি), সে যেন (ফাজরের সালাতের পূর্বে) ভোর হয়ে গেলেও তা পড়ে নেয়। (তিরমিয়ী মুরসাল হাদীস হিসেবে বর্ণনা করেছেন) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ৪৬৬, সহীহ আল জামি‘ ৬৫৬৩।
