৪/৩৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৭৪-[১২] - সালাত
বিতরের সালাত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২৭৪-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২৭৪-[১২]
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ إِذَا سَلَّمَ فِي الْوِتْرِ قَالَ: «سُبْحَانَكَ الْمَلِكِ الْقُدُّوسِ»رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَزَادَ: ثَلَاثَ مَرَّاتٍ يُطِيْلُ فِي آخِرِهنَّ
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বিতরের সালাতের সালাম ফিরাবার পর বলতেন, “সুবহা-নাল মালিকিল কুদূস” অর্থাৎ পাক-পবিত্র বাদশাহ খুবই পবিত্র। (আবু দাঊদ, নাসায়ী; তিনি [নাসায়ী] বৃদ্ধি করেছেন যে, তিনবার দোয়াটি পড়তেন, শেষের বারে দীর্ঘায়িত করতেন) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৪৩০, নাসায়ী ১৬৯৯, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৪৩৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৮৭০।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
