৪/৩৭. অধ্যায়ঃ

রমজান মাসের কিয়াম (তারাবিহ সালাত) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩০৩-[৬]

وَعَنِ الْأَعْرَجِ قَالَ: مَا أَدْرَكْنَا النَّاسَ إِلَّا وَهُمْ يَلْعَنُونَ الْكَفَرَةَ فِىْ رَمَضَانَ قَالَ: وَكَانَ الْقَارِئُ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ فِىْ ثَمَانِ رَكَعَاتٍ وَإِذَا قَامَ بِهَا فِىْ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً رَأَى النَّاسُ أَنَّه قَدْ خَفَّفَ. رَوَاهُ مَالِكٌ

আ‘রাজ (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা সব সময় লোকদেরকে (সহাবীদেরকে) পেয়েছি তারা রমযান মাসে কাফিরদের ওপর লা‘নাত বর্ষণ করতেন। সে সময় ক্বারী অর্থাৎ তারাবীহের সালাতের ইমামগণ সূরা আল বাক্বারাহ-কে আট রাকা‘আতে পড়তেন। যদি কখনো সূরা আল বাক্বারাহ-কে বারো রাকা‘আতে পড়ত, তাহলে লোকেরা মনে করত ইমাম সালাত সংক্ষেপ করে ফেলেছেন। (মালিক) [১]

[১] সহীহ : মালিক ৩৮১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪২৯৬, শু‘আবুল ঈমান ৩০০১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন