৪/৩৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩১০-[১৩] - সালাত
রমজান মাসের কিয়াম (তারাবিহ সালাত) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৩১০-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩১০-[১৩]
وَعَن مُعَاذَةَ قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ: كَمْ كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّىْ صَلَاةَ الضُّحى؟ قَالَتْ: أَرْبَعَ رَكَعَاتٍ وَيَزِيدُ مَا شَاءَ اللّهُ. رَوَاهُ مُسْلِمٌ
মু‘আযাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ (রাঃ) -কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) যুহার সালাত কত রাকা‘আত করে আদায় করতেন? তিনি উত্তর দিলেন, তিনি চার রাকা‘আত আদায় করতেন। আল্লাহর ইচ্ছায় কখনো এর চেয়ে বেশীও আদায় করতেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭১৯, আহমাদ ২৫৩৪৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৮৯৯, ইরওয়া ৪৬২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
