১/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩২-[৮] - ঈমান (বিশ্বাস)

কবরের আজাব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩২-[৮]

وَعَنْ عُثْمَانَ إِنَّه كَان إِذَا وَقَفَ عَلى قَبْرٍ بَكى حَتّى يَبُلَّ لِحْيَتُه فَقِيلَ لَه تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هذَا؟ فَقَالَ إِنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الْاۤخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَه أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَه أَشَدُّ مِنْهُ قَالَ وَقَالَ رَسُولُ اللهِ ﷺ مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ اِلَّا الْقَبْرَ أَفْظَعُ مِنْهُ.رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ وَقاَلَ التِّرْمِذِيُّ هذَا حَدِيثٌ غَرِيبٌ

উসমান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি যখন কোন কবরের নিকট দাঁড়াতেন, কেঁদে দিতেন, (আল্লাহর ভয়ে চোখের পানিতে) তাঁর দাড়ি ভিজে যেত। একদা তাঁকে জিজ্ঞেস করা হল, জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ হলে, আপনি কাঁদেন না। আর আপনি এ জায়গায় (কবরস্থানে) দাঁড়িয়ে কাঁদছেন? তিনি প্রত্যুত্তরে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আখিরাতের মঞ্জিলসমূহের মধ্যে কবর হল প্রথম মঞ্জিল। কেউ যদি এই মঞ্জিলে মুক্তি পেয়ে যায়, তাহলে পরের মঞ্জিলসমূহ অতিক্রম করা তার জন্য সহজসাধ্য হয়ে যায়। আর যে ব্যক্তি এ মঞ্জিলে মুক্তি লাভ করতে পারল না, তার জন্য পরবর্তী মঞ্জিলসমূহ আরও কঠিন হয়ে পড়ে। অতঃপর তিনি [উসমান (রাঃ)] বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এটাও বলেছেন, কবর থেকে বেশি কঠিন কোন ভয়ঙ্কর জায়গা আমি কক্ষনো দেখিনি। [১]

[১] সহীহ : তিরমিযী ২৩০৮, সহীহুত্ তারগীব ৩৫৫০, ইবনু মাজাহ ৪২৬৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন