৪/৩৮. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩২০-[৮] - সালাত
ইশরাক ও চাশতের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৩২০-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩২০-[৮]
وَعَنْ أَبِىْ سَعِيْدٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّي الضُّحى حَتّى نَقُولَ: لَا يَدَعُهَا وَيَدَعُهَا حَتّى نَقُولَ: لَا يُصَلِّيْهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নিয়মিতভাবে চাশতের সালাত আদায় করতে থাকতেন। আমরা বলাবলি করতাম, তিনি হয়ত এ সালাত আর ছাড়বেন না। আর যখন ছেড়ে দিতেন অর্থাৎ বন্ধ করতেন, আমরা বলাবলি করতাম, তিনি হয়ত এ সালাত আর কখনো আদায় করবেন না। (তিরমিযী) [১]
[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৪৭৭, আহমাদ ১১১৫৫, শামায়েল ২৮৬, শারহুস্ সুন্নাহ্ ১০০২, ইরওয়া ৪৬০। কারণ এর সানাদে ‘আত্বিয়্যাহ্ আল আওফী এবং ফুযায়ল ইবনু মারযূক্ব দুর্বল রাবী।
