৪/৪৪. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪০৯-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪০৯-[২৩]
وَعَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ قَالَتْ: مَا أَخَذْتُ ﴿قٓ- وَالْقُرْانِ الْمَجِيْدِ﴾ [قٓ 50 : 1] إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللّهِ ﷺ يَقْرَؤُهَا كُلَّ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ إِذَا خَطَبَ النَّاسَ. رَوَاهُ مُسْلِمٌ
উম্মু হিশাম বিনতু হারিসাহ্ ইবনুল নু‘মান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কুরআন মাজীদের “সূরাহ্ ক্বাফ ওয়াল কুরআনিল মাজীদ” রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখ থেকে শুনে শুনেই মুখস্থ করেছি। প্রত্যেক জুম‘আয় তিনি মিম্বারে উঠে খুতবার প্রাক্কালে এ সূরাহ্ পাঠ করতেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৭৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৭৯, ইবনু আবী শায়বাহ্ ৫২০২।
