৪/৫০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৯৮-[৭] - সালাত
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৪৯৮-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৯৮-[৭]
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِه إِلَّا فِي الِاسْتِسْقَاءِ فَإِنَّهُ يَرْفَعُ حَتّى يُرى بَيَاضُ إِبِطَيْهِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ইস্তিসক্বা (বৃষ্টির জন্য সালাত) ছাড়া আর অন্য কোন দোয়ায় হাত উঠাতেন না। এ দোয়ায় তিনি এত উপরে হাত উঠাতেন যে তাঁর বগলের শুভ্র উজ্জ্বলতা দেখা যেত। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১০৩১, মুসলিম ৮৯৫, নাসায়ী ৭৪৮, ইবনু মাজাহ্ ১১৮০, মুসনাদ আল বাযযার ৬৮৪৫, ইবনু খুযায়মাহ্ ১৭৯১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪৪৫, শারহুস্ সুন্নাহ্ ১১৬৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
