৪/৫২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২১-[১৪] - বজ্রপাতের সময় নিরাপত্তার দোয়া

বৃষ্টির জন্য সালাত - তৃতীয় অনুচ্ছেদ

বজ্রপাতের সময় দোয়া ও আল্লাহর কাছে নিরাপত্তা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫২১-[১৪]

وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ ﷺ: كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقَ قَالَ: «اللّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذلِكَ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ غَرِيبٌ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) মেঘের গর্জন, বজ্রপাতের শব্দ শুনলে বলতেন, “আল্ল-হুম্মা লা-তাক্বতুলনা-বিগাযাবিকা ওয়ালা- তুহলিকনা-বি’আযা-বিকা ওয়া ‘আ-ফিনা-ক্ববলা যা-লিকা” (অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাদেরকে তোমার গজব দ্বারা মৃত্যু দিও না এবং তোমার ‘আযাব দ্বারা ধ্বংস করো না। বরং এ অবস্থার আগেই তুমি আমাদের নিরাপত্তার বিধান করো)। (আহমাদ, তিরমিযী, তিনি [ইমাম তিরমিযী] বলেন, হাদীসটি গারীব) [১]

[১] য‘ঈফ : আত্ তিরযিমী ৩৪৫০, কালিমুত্ব ত্বইয়্যিব ১৫৯৯, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১০৪২, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৪৪২১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ২৯২১৭, আহমাদ ৫৭৬৩। মুসতাদরাক লিল হাকিম ৭৭৭২, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৩৭০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪৭০। শায়খ আলবানী (রহঃ) বলেন, প্রায় প্রত্যেক হাদীসের সানাদেই আবুল মাতর রয়েছে যাকে হাফিয ইবনু হাজার তার তাকরীবে মাজহূল বলে অবহিত করেছেন। আর বায়হাক্বীর সানাদে হাজ্জাজ বিন আরতাত রয়েছে যিনি একজন দুর্বল বারী।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২১-[১৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনলে নবী (صلى الله عليه وسلم) যে দোয়া করতেন তা শেখানো হয়েছে। এখানে মূল শিক্ষা হলো—প্রকৃতির ভয়ংকর শব্দ শুনে আতঙ্কে হারিয়ে না গিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া। দোয়াটিতে তিনটি বিষয় আছে: আল্লাহর গজব দ্বারা মৃত্যু থেকে আশ্রয় চাওয়া, আযাব দ্বারা ধ্বংস থেকে বাঁচার আবেদন করা এবং সেই অবস্থার আগেই নিরাপত্তা চাওয়া। বজ্রপাতের সময় দোয়া মানুষকে মনে করিয়ে দেয় যে নিরাপত্তা শুধু বাহ্যিক ব্যবস্থা নয়, আল্লাহর দয়া ও হেফাজতেরও প্রয়োজন আছে। তাই মেঘের গর্জন শুনলে অযথা কথা বা ভয় বাড়ানোর বদলে আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোয়া করা সুন্দর আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেঘের গর্জন ও বজ্রপাত শুনে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া উচিত।
  • বিপদের আশঙ্কায় মানুষের ভরসা আল্লাহর দিকে ফিরতে পারে।
  • দোয়ায় গজব, আযাব ও ধ্বংস থেকে বাঁচার আবেদন করা হয়েছে।
  • প্রাকৃতিক ভয়ংকর অবস্থাও আল্লাহকে স্মরণ করার কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন