৫/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৬-[৯] - আল্লাহর সাক্ষাৎ ও মাগফিরাতের আশা

মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা - দ্বিতীয় অনুচ্ছেদ

আল্লাহর সাক্ষাৎ ভালোবাসা ও মাগফিরাতের আশা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬০৬-[৯]

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِن شِئْتُم أَنْبَأْتُكُمْ مَا أَوَّلُ مَا يَقُولُ اللّهُ لِلْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ؟ وَمَا أَوَّلُ مَا يَقُولُونَ لَه؟» قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللّهِ قَالَ: «إِنَّ اللّهَ يَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ هَلْ أَحْبَبْتُمْ لِقَائِيْ؟ فَيَقُولُونَ نَعَمْ يَا رَبَّنَا فَيَقُولُ: لِمَ؟ فَيَقُولُونَ: رَجَوْنَا عَفْوَكَ وَمَغْفِرَتَكَ. فَيَقُولُ: قَدْ وَجَبَتْ لَكُمْ مَغْفِرَتِىْ». رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ وَأَبُو نُعَيْمٍ فِي الْحِلْيَةِ

মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (আমাদেরকে উদ্দেশ করে) বললেন, আল্লাহ তা’আলা কিয়ামাতের দিন মু’মিনদেরকে সর্বপ্রথম যে কথাটি বলবেন এবং তারা তাঁকে সর্বপ্রথম যে কথাটি বলবে, তোমরা চাইলে আমি তা’ তোমাদের বলে দিতে পারি। আমরা বললাম, অবশ্যই বলবেন, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, আল্লাহ মু’মিনদেরকে বলবেন, তোমরা কি আমার সাক্ষাৎকে ভালোবাসতে? মু’মিনগণ আরয করবেন, হে আমাদের রব অবশ্যই (আমরা আপনার সাক্ষাৎকে ভালোবাসতাম)! আল্লাহ তা’আলা বলবেন, তোমরা কেন আমার সাক্ষাৎকে ভালোবাসতে? মু’মিনরা বলবে, আমরা আপনার ক্ষমা ও মাগফিরাত কামনা করেছি, তাই। এ কথা শুনে আল্লাহ বলবেন, তোমাদের জন্য মাগফিরাত মঞ্জুর করা আমার উপর ওয়াজিব হয়ে গেছে। [১]

[১] য‘ঈফ : আহমাদ ২২০৭২, শারহুস্ সুন্নাহ্ ১৪৫২, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৬১২৫, য‘ঈফ আত্ তারগীব ১৯৭৩, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ১২৯৪। শায়খ আলবানী (রহঃ) বলেন, এর সানাদে ‘উবায়দুল্লাহ বিন যাহার রয়েছে যাকে ইমাম আহমাদ, ইবনু হিব্বান (রহঃ)-সহ আরো অনেকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৬-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের দিনের একটি কথোপকথনের কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, আল্লাহ মু’মিনদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার সাক্ষাৎকে ভালোবাসতে? তারা বলবে, হে আমাদের রব, অবশ্যই। এরপর আল্লাহ জানতে চাইবেন, কেন? মুমিনরা উত্তর দেবে, আমরা আপনার ক্ষমা ও মাগফিরাতের আশা করতাম। তখন আল্লাহ বলবেন, তোমাদের জন্য আমার মাগফিরাত মঞ্জুর করা হয়েছে। এই হাদিসে আল্লাহর সাক্ষাৎ, ক্ষমার আশা ও মাগফিরাতের শিক্ষা স্পষ্ট। মুমিনের অন্তরে শুধু ভয় নয়, আল্লাহর দয়া পাওয়ার আশাও থাকে। তবে এই আশা খালি মুখের কথা নয়; এটি আল্লাহর দিকে মন ফেরানো ও তাঁর ক্ষমা কামনার সাথে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিন আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে কারণ সে আল্লাহর ক্ষমা আশা করে।
  • আল্লাহর মাগফিরাতের আশা মুমিনের অন্তরের বড় বিষয়।
  • কিয়ামতের দিনের প্রশ্ন মানুষকে দুনিয়াতেই প্রস্তুত হতে শেখায়।
  • ক্ষমা চাইতে থাকা আল্লাহর সাথে সম্পর্ককে জীবিত রাখে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন