১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১-[২২] - ইসলামের দাওয়াত ও জান্নাতের পথ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

ইসলামের দাওয়াত মানাই জান্নাতের পথ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬১-[২২]

عَنْ رَبِيعَةَ الْجُرَشِيِّ قَالُ أُتِيَ نَبِىُّ الله ﷺ فَقِيلَ لَه لِتَنَمْ عَيْنُكَ وَلْتَسْمَعْ أُذُنُكَ وَلْيَعْقِلْ قَلْبُكَ قَالَ فَنَامَتْ عَيْنَايَ وَسَمِعَتْ أُذُنَايَ وَعَقَلَ قَلْبِي قَالَ فَقِيلَ لِي سَيِّدٌ بَنى دَارًا فَصَنَعَ فِيْهَا مَأْدُبَةً وَأَرْسَلَ دَاعِيًا فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنْ الْمَأْدُبَةِ وَرَضِيَ عَنْهُ السَّيِّدُ وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ الْمَأْدُبَةِ وَسَخِطَ عَلَيْهِ السَّيِّدُ قَالَ فَاللّهُ السَّيِّدُ وَمُحَمَّدٌ الدَّاعِي وَالدَّارُ الْإِسْلَامُ وَالْمَأْدُبَةُ الْجَنَّة. رَوَاهُ الدَّارِمِيُّ

রবী‘আহ্ আল জুরাশী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) কে স্বপ্নে কতক মালাক দেখানো হল এবং মালাক তাঁকে (ﷺ) বললেন, আপনার চোখ ঘুমিয়ে থাকুক, কান শুনতে থাকুক এবং অন্তর বুঝতে থাকুক। তিনি (ﷺ) বললেন, আমার চোখ দুইটি ঘুমাল, আমার কান দুইটি শুনল এবং আমার অন্তর বুঝল। অতঃপর তিনি (ﷺ) বললেন, তখন আমাকে (অর্থাৎ দৃষ্টান্ত স্বরূপ) বলা হল, যেন একজন মহৎ ব্যক্তি একটি ঘর তৈরি করলেন এবং এতে দাওয়াতের ব্যবস্থা করলেন। অতঃপর (লোকেদের আহ্বানের জন্য) একজন আহ্বানকারীকে পাঠালেন।অতঃপর যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল, সে ঘরে প্রবেশ করতে পারল এবং খেতেও পারল। আর গৃহস্বামীও তার প্রতি সন্তুষ্ট হলেন। অপরদিকে যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল না, সে ঘরেও ঢুকল না, খেতেও পারল না এবং গৃহস্বামীও তার উপর অসন্তুষ্ট হলেন। অতঃপর মালায়িকাহ্‌ (এর ব্যাখ্যারূপে) বললেন, এ দৃষ্টান্তের গৃহস্বামী হলেন আল্লাহ, আহ্বানকারী হলেন মুহাম্মাদ (ﷺ) এবং ঘর হল ইসলাম এবং খাবারের স্থান হল জান্নাত। [১]

[১] য‘ঈফ : দারিমী ১১। কারণ বর্ণনাকারী রাবী রবী‘আহ্ আল জুরাশীর সাহাবী হওয়ার বিষয়ে মতবিরোধ রয়েছে।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১-[২২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে ইসলামের দাওয়াত বোঝানো হয়েছে। একজন সম্মানিত ব্যক্তি ঘর বানিয়ে খাবারের আয়োজন করলেন এবং আহ্বানকারী পাঠালেন। যে আহ্বানে সাড়া দিল, সে ঘরে ঢুকল, খাবার পেল এবং গৃহস্বামী তার প্রতি সন্তুষ্ট হলেন। আর যে সাড়া দিল না, সে ঘরে ঢুকল না, খাবারও পেল না এবং গৃহস্বামী অসন্তুষ্ট হলেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, গৃহস্বামী হলেন আল্লাহ, আহ্বানকারী হলেন মুহাম্মাদ صلى الله عليه وسلم, ঘর হল ইসলাম এবং খাবারের স্থান হল জান্নাত। তাই ইসলামের দাওয়াত গ্রহণ করা, নবীর অনুসরণ করা এবং জান্নাতের আশা—এগুলো একসাথে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم-এর দাওয়াতের জবাব দেওয়া আল্লাহর সন্তুষ্টির পথ।
  • ইসলামকে ঘর হিসেবে দেখানো হয়েছে, যেখানে প্রবেশের পথ হল আনুগত্য।
  • জান্নাতের আশা শুধু দাবির বিষয় নয়; দাওয়াতে সাড়া দেওয়ার সাথে তা যুক্ত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন