৫/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১৪-[১৭] - দীর্ঘ জীবন ও ভালো আমলের মূল্য

মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা - তৃতীয় অনুচ্ছেদ

দীর্ঘ জীবন যদি ভালো আমলে ভরে ওঠে

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬১৪-[১৭]

وَعَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ: جَلَسْنَا إِلى رَسُولِ اللّهِ ﷺ فَذَكَّرَنَا وَرَقَّقَنَا فَبَكى سَعْدُ بْنُ أَبِىْ وَقَّاصٍ فَأَكْثَرَ الْبُكَاءَ فَقَالَ: يَا لَيْتَنِىْ مِتُّ. فَقَالَ النَّبِيُّ ﷺ: «يَا سَعْدُ أَعِنْدِىْ تَتَمَنَّى الْمَوْتَ؟» فَرَدَّدَ ذلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ: «يَا سَعْدُ إِنْ كُنْتَ خُلِقْتَ لِلْجَنَّةِ فَمَا طَالَ عُمْرُكَ وَحَسُنَ مِنْ عَمَلِكَ فَهُوَ خَيْرٌ لَكَ». رَوَاهُ أَحْمَدُ

আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে মুখ ফিরিয়ে বসলাম। তিনি আমাদের অনেক নসীহাত করলেন। আখিরাতের ভয় দেখিয়ে আমাদের মনকে বিগলিত করে ফেললেন। এ অবস্থায় সা’দ ইবনু আবী ওয়াক্কাস কাঁদতে লাগলেন এবং বেশ কতক্ষণ কাঁদলেন। তারপর বললেন, হায়! আমি যদি (শিশুকালেই) মারা যেতাম (তাহলে তো গুনাহ করতাম না আখিরাতের ‘আযাব হতেও মুক্ত থাকতাম)। এ কথা শুনে নবী (ﷺ) বললেনঃ হে সা’দ! তুমি আমার সামনে মৃত্যু কামনা করলে? এ বাক্যটি তিনি তিনবার বললেন। তারপর তিনি বললেন, সা’দ! তোমাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে তোমার বয়স যত দীর্ঘ হবে এবং যত ভাল ‘আমাল তুমি করবে ততই তোমার জন্য উত্তম হবে। [১]

[১] য‘ঈফ : আহমাদ ২২২৯৩, ত্ববারানী ৭৮৭০। কারণ এর সানাদে ‘আলী বিন ইয়াযীদ একজন দুর্বল রাবী।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১৪-[১৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবীরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর নসীহাত শুনছিলেন। আখিরাতের ভয়াবহতার কথা শুনে সা’দ ইবনু আবী ওয়াক্কাস কাঁদতে লাগলেন এবং বললেন, হায়, আমি যদি মারা যেতাম। তখন নবী صلى الله عليه وسلم তাকে তিনবার জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সামনে মৃত্যু কামনা করলে? এরপর তিনি বললেন, যদি তোমাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে তোমার বয়স যত দীর্ঘ হবে এবং তোমার ভালো আমল যত বাড়বে, তা তোমার জন্য উত্তম। এই হাদিস মৃত্যু কামনা না করা, দীর্ঘ জীবনকে ভালো আমলে কাজে লাগানো এবং আখিরাতের ভয়ে হতাশ না হওয়ার শিক্ষা দেয়। ভয় আসতে পারে, কিন্তু সেই ভয় ভালো আমলে ফিরিয়ে নেওয়াই মূল কথা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আখিরাতের ভয় শুনে মৃত্যু কামনা করা ঠিক পথ নয়।
  • দীর্ঘ জীবন ভালো আমলের সুযোগ হতে পারে।
  • ভয়কে হতাশায় নয়, আমলে রূপ দেওয়া দরকার।
  • জান্নাতের আশা নিয়ে ভালো কাজ বাড়ানো মুমিনের পথ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন