১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৪-[২৫] - নবীর নিষেধ মানার গুরুত্ব

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

রাসূল صلى الله عليه وسلم-এর নিষেধও দ্বীনের বিধান

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৪-[২৫]

وَعَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَامَ رَسُوْلُ اللهِ ﷺ فَقَالَ أَيَحْسَبُ أَحَدُكُمْ مُتَّكِئًا عَلى أَرِيكَتِه يَظُنُّ أَنَّ اللهَ لَمْ يُحَرِّمْ شَيْئًا اِلَّا مَا فِي هذَا الْقُرْآنِ أَلاَ وَإِنِّي وَاللهِ قَدْ وَعَظْتُ وَنَهَيْتُ عَنْ أَشْيَاءَ إِنَّهَا لَمِثْلُ الْقُرْآنِ أَوْ أَكْثَرُ وَإِنَّ اللهَ لَمْ يُحِلَّ لَكُمْ أَنْ تَدْخُلُوا بُيُوتَ أَهْلِ الْكِتَابِ اِلَّا بِإِذْنٍ وَلَا ضَرْبَ نِسَائِهِمْ وَلَا أَكْلَ ثِمَارِهِمْ إِذَا أَعْطَوْكُمُ الَّذِي عَلَيْهِمْ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَفِىْ اِسْنَادِه اَشْعَثُ ابْنُ شُعْبَةَ الْمِصِّيْصِىُّ قَدْ تُكُلِّمَ فِيْهِ

'ইরবায ইবনু সারিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দিতে উঠে বললেন, তোমাদের মধ্যে কেউ কি নিজের গদিতে ঠেস দিয়ে বসে এ কথা মনে করে যে, আল্লাহ তা‘আলা যা কিছু এ কোরআনে হারাম করেছেন তা ব্যতীত তিনি আর কিছুই হারাম করেননি? জেনে রেখ, আল্লাহর কসম! নিঃসন্দেহে আমি নির্দেশ করেছি, আমি উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধও করেছি, আর এর পরিমাণ কোরআনের হুকুমের সমান, বরং এর চেয়ে অধিক হবে।তোমরা মনে রাখবে যে, অনুমতি ব্যতীত আহলে কিতাব যিম্মীদের বাসগৃহে প্রবেশ করা, তাদের নারীদের প্রহার করা এবং তাদের ফসল বা শস্য খাওয়াকেও আল্লাহ তা‘আলা তোমাদের জন্য হালাল করেননি, যদি তারা তাদের উপর ধার্যকৃত কর আদায় করে দেয় (এসব বিষয় কোরআনে নেই, আমার দ্বারাই আল্লাহ এসব হারাম করেছেন)। [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩০৫০, য‘ঈফুল জামি‘ ২১৮৪। কারণ এর সানাদে ‘‘আশ্‘আস ইবনু শু‘বাহ্’’ নামক একজন রাবী রয়েছেন যার মধ্যে হাদীস বর্ণনায় শিথিলতা রয়েছে।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৪-[২৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খুতবায় এমন ধারণাকে ভুল বলেছেন যে, আল্লাহ শুধু কুরআনে যা হারাম করেছেন, সেটুকুই হারাম। তিনি বলেছেন, তিনি নির্দেশ করেছেন, উপদেশ দিয়েছেন এবং অনেক বিষয় নিষেধ করেছেন। এই কথার মাধ্যমে সুন্নাহর বিধানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর আহলে কিতাব যিম্মীদের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ, তাদের নারীদের প্রহার এবং তাদের ফসল খাওয়ার নিষেধ এসেছে, যখন তারা তাদের উপর ধার্য করা কর আদায় করে। হাদিসটি মুসলিমের আচরণ, অন্যের অধিকার এবং নবীর নির্দেশ মানার শিক্ষা দেয়। কুরআন ও সুন্নাহকে আলাদা করে নয়, একসাথে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনে সরাসরি না থাকলেও নবী صلى الله عليه وسلم-এর নিষেধ মানতে হবে।
  • অমুসলিম নাগরিকের ঘর, পরিবার ও সম্পদের হক রক্ষা করতে হবে।
  • ধর্মীয় বিধান গ্রহণে অবহেলা ও আত্মতুষ্টি থেকে বাঁচা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন