৫/৫. অধ্যায়ঃ
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৫৩-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৫৩-[৮]
وَعَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ أَبِىْ لَيْلى قَالَ: كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ يُكَبِّرُ عَلى جَنَائِزِنَا أَرْبَعًا وَأَنَّه كَبَّرَ عَلى جَنَازَةٍ خَمْسًا فَسَأَلْنَاهُ فَقَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُكَبِّرُهَا. رَوَاهُ مُسْلِمٌ
যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিতঃ
যায়দ ইবনু আরক্বাম (রাঃ) সালাতুল জানাযায় চার তাকবির বলতেন। এক জানাযায় তিনি পাঁচ তাকবিরও বললেন। আমরা তখন তাঁকে (এর কারণ) জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) পাঁচ তাকবিরও দিয়েছেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯৫৭, আবূ দাঊদ ৩১৯৭, আত্ তিরমিযী ১০২৩, ইবনু মাজাহ্ ১৫০৫, ইবনু আবী শায়বাহ্ ১১৪৪৮, আহমাদ ১৯৩২০।
