৫/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৮৫-[৪০] - জানাজা
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৬৮৫-[৪০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৮৫-[৪০]
وَعَنْ أَبِىْ مُوسى أَنَّ رَسُولَ اللّهِ ﷺ قَالَ: «إِذَا مَرَّتْ بِكَ جَنَازَةُ يَهُودِيٍّ أَوْ نَصْرَانِيٍّ أَوْ مُسْلِمٍ فَقُومُوا لَهَا فَلَسْتُمْ لَهَا تَقُومُونَ إِنَّمَا تَقُومُونَ لِمَنْ مَعهَا مِنَ الْمَلَائِكَةِ». رَوَاهُ أَحْمَدُ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কাছ দিয়ে কোন ইয়াহূদী, নাসারা অথবা মুসলিমের লাশ অতিবাহিত হতে দেখলে দাঁড়িয়ে যাবে। তোমাদের এ দাঁড়ানো লাশের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নয়। বরং লাশের সাথে যেসব মালাক (ফেরেশতা) থাকেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। (আহ্মাদ) [১]
[১] য‘ঈফ : আহমাদ ১৯৪৯১। এর সানাদে লায়স ইবনু আবী সুলায়ম একজন দুর্বল রাবী।
