৫/৬. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭০৭-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭০৭-[১৫]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا أَدْخَلَ الْمَيِّتَ الْقَبْرَ قَالَ: «بِسْمِ اللهِ وَبِاللّهِ وعَلى مِلَّةِ رَسُولِ اللّهِ» . وَفِىْ رِوَايَةٍ: «وَعَلى سُنَّةِ رَسُولِ اللّهِ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَرَوى أَبُو دَاوُدَ الثَّانِيَةَ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন কোন মৃত ব্যক্তিকে ক্ববরে রাখতেন, বলতেন, “বিসমিল্লা-হ, ওয়াবিল্লা-হি ওয়া ‘আলা- মিল্লাতি রাসূলিল্লা-হ”। অন্য এক বর্ণনায় আছে, “ওয়া ‘আলা- সুন্না-তি রাসূলিল্লা-হ” (অর্থাৎ আল্লাহর নামে ও আল্লাহর হুকুম মুতাবিক রাসূলুল্লাহর মিল্লাতের উপর ক্ববরে নামাচ্ছি)। অন্য বর্ণনায় ‘মিল্লাতি রাসূলিল্লা-হ’-এর জায়গায় ‘সুন্নাতি রাসূলিল্লা-হ’ বর্ণিত হয়েছে। (আহমাদ, তিরমিযী, ইবনু মাজাহ; আবূ দাঊদ দ্বিতীয়াংশটি) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৩২১৩, আত্ তিরমিযী ১০৪৬, ইবনু মাজাহ্ ১৫৫০, আহকামুল জানায়েয ১৫২ নং পৃঃ, ইবনু আবী শায়বাহ্ ১১৬৯৬, আহমাদ ৪৮১২, ইবনু হিব্বান ৩১১০, আমলুল ইয়াম ওয়াল লা- ইলা-হা ১০৮৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭০৫৮, ইরওয়া ৩য় খন্ড, হাঃ ৭৪৭, সহীহ আল জামি‘ আস্ সগীর ৮৩২।
