১/৫. অধ্যায়ঃ
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৩-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৩-[৩৪]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولَ اللهِ ﷺ إِنَّ اللهَ لَا يَجْمَعُ أُمَّتِي أَوْ قَالَ أُمَّةَ مُحَمَّدٍ عَلى ضَلَالَةٍ وَيَدُ اللهِ عَلَى الْجَمَاعَةِ وَمَنْ شَذَّ شُذَّ فِيْ النَّار. رَوَاهُ التِّرْمِذِيُّ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা‘আলা আমার গোটা উম্মাতকে; অপর বর্ণনাতে তিনি বলেছেন, উম্মাতে মুহাম্মাদীকে কখনও পথভ্রষ্টতার উপর একত্রিত করবেন না। আল্লাহ তা‘আলার হাত (রহমাত ও সাহায্য) জামা‘আতের উপর রয়েছে। যে ব্যক্তি জামা‘আত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে বিচ্ছিন্ন হয়ে (অবশেষে ) জাহান্নামে যাবে। [১]
[১] প্রথম অংশটুকু ব্যতীত য‘ঈফ। তিরমিযী ২১৬৭। কারণ এর সানাদে ‘‘সুলায়মান আল্ মাদানী’’ নামক একজন দুর্বল রাবী রয়েছেন। তবে বেশ কয়েকটি শাহিদ বর্ণনা থাকায় হাদীসের প্রথম অংশটুকু সহীহ। অর্থাৎ- (مَنْ شَذَّ شُذَّ فِيْ النَّار) অংশটুকু ব্যতীত বাকীটুকু সহীহ।
