৫/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৬১-[৪০] - সুখে শোকর ও বিপদে ধৈর্যের শিক্ষা
মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ
সুখে শোকর ও বিপদে ধৈর্য: মুমিনের পরিচয়
মিশকাতুল মাসাবীহ : ১৭৬১-[৪০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৬১-[৪০]
وَعَنْ أُمِّ الدَّرْدَاءِ قَالَتْ: سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ ﷺ يَقُولُ: «إِنَّ اللّهَ تَبَارَكَ وَتَعَالى قَالَ: يَا عِيسى إِنِّىْ بَاعِثٌ مِنْ بَعْدِكَ أُمَّةً إِذَا أَصَابَهُمْ مَا يُحِبُّونَ حَمِدُوا اللّهَ وَإِنْ أَصَابَهُمْ مَا يَكْرَهُونَ احْتَسَبُوا وَصَبَرُوا وَلَا حِلْمَ وَلَا عَقْلَ. فَقَالَ: يَا رَبِّ كَيْفَ يَكُونُ هذَا لَهُمْ وَلَا حِلْمَ وَلَا عَقْلَ؟ قَالَ: أُعْطِيهِمْ مِنْ حِلْمِىْ وَعِلْمِىْ». رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيْمَانِ
উম্মু দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবুদ্ দারদা (রাঃ) কে বলতে শুনেছি, তিনি আবুল ক্বাসিমকে [রাসূলুল্লাহ (ﷺ) কে] বলতে শুনেছেন যে, আল্লাহ তা‘আলা বলেছেনঃ হে ‘ঈসা! আমি তোমার পরে এমন এক উম্মত পাঠাব, যারা তাদের পছন্দনীয় জিনিস পেলে আল্লাহর প্রশংসা করবে, আর বিপদে পড়লে সাওয়াবের আশা করবে ও ধৈর্যধারণ করবে। অথচ এই সময় তাদের কোন জ্ঞান ও ধৈর্যশক্তি থাকবে না। এ সময় তিনি [‘ঈসা (আঃ)] নিবেদন করবেন, হে আমার রব! তাদের জ্ঞান ও ধৈর্য না থাকলে এটা কেমন করে হবে? তখন আল্লাহ বললেন, আমি আমার সহিষ্ণুতা ও জ্ঞান হতে তাদেরকে কিছু দান করব। (উপরের দু‘টি হাদীসই বায়হাক্বী‘র শু‘আবিল ঈমানে বর্ণিত হয়েছে) [১]
[১] য‘ঈফ : আহমাদ ২৭৫৪৫, শু‘আবুল ঈমান ৯৪৮০, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৪০৩৮, য‘ঈফ আত্ তারগীব ১৯৮৩, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৪০৫২। কারণ এর সানাদে ইয়াযীদ ইবনু মায়সারাহ্ একজন মাজহূল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৬১-[৪০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে ঈসা (আ.)-কে জানানো হয়েছে, তাঁর পরে এমন এক উম্মত আসবে যারা ভালো কিছু পেলে আল্লাহর প্রশংসা করবে এবং অপছন্দনীয় কিছু এলে সাওয়াবের আশা করে ধৈর্য ধরবে। এখানে মূল শিক্ষা হলো শোকর ও ধৈর্য। মানুষ যখন পছন্দের জিনিস পায়, তখন অহংকারে না গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা মুমিনের সুন্দর গুণ। আবার বিপদে পড়লে হতাশ না হয়ে সাওয়াবের আশা রাখা এবং ধৈর্যধারণ করা আল্লাহর দান। হাদিসে বলা হয়েছে, তাদের নিজস্ব জ্ঞান ও সহিষ্ণুতা যথেষ্ট না হলেও আল্লাহ তাঁর সহিষ্ণুতা ও জ্ঞান থেকে তাদের দান করবেন। তাই সুখে আলহামদুলিল্লাহ বলা এবং কষ্টে সবর করা মুমিন জীবনের ভারসাম্যপূর্ণ পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুখের সময় আল্লাহর প্রশংসা করা মুমিনের সুন্দর অভ্যাস।
- বিপদে সাওয়াবের আশা রেখে ধৈর্য ধরা হাদিসে প্রশংসিত হয়েছে।
- ধৈর্য ও সঠিক বুঝ আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বড় দান।
- ভালো-মন্দ দুই অবস্থাতেই আল্লাহর দিকে ফিরে থাকা দরকার।
