৬/১. অধ্যায়ঃ
যেসব জিনিসের যাকাত দিতে হয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৯৫-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৯৫-[২]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَيْسَ عَلَى الْمُسْلِمِ صَدَقَةٌ فِىْ عَبْدِه وَلَا فِىْ فَرَسِه» . وَفِىْ رِوَايَةٍ قَالَ: «لَيْسَ فِىْ عَبْدِه صَدَقَةٌ إِلَّا صَدَقَةُ الْفِطْرِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গোলাম ও ঘোড়ার জন্য মালিক মুসলিমকে যাকাত দিতে হবে না। আর এক বর্ণনায় রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গোলামের যাকাত দেয়া কোন মুসলিমের জন্য ওয়াজিব নয়। তবে সদাক্বায়ে ফিত্র দেওয়া ওয়াজিব। (বুখারী,মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৪৬৪, মুসলিম ৯৮২, ২৪৭২।
