৬/১. অধ্যায়ঃ
যেসব জিনিসের যাকাত দিতে হয় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮১৩-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮১৩-[২০]
عَنْ عَلِيٍّ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «لَيْسَ فِي الْخَضْرَاوَاتِ صَدَقَةٌ وَلَا فِي الْعَرَايَا صَدَقَةٌ وَلَا فِىْ أَقَلَّ مِنْ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ وَلَا فِي الْعَوَامِلِ صَدَقَةٌ وَلَا فِي الْجَبْهَةِ صَدَقَةٌ» . قَالَ الصَّقْرُ: الْجَبْهَةُ الْخَيْلُ وَالْبِغَالُ وَالْعَبِيْدُ. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তরি-তরকারি ও দান করে দেয়া গাছপালার কোন যাকাত নেই। পাঁচ ওয়াসাকের চেয়ে কম পরিমাণ শস্যে যাকাত নেই, কাজে-কর্মে ব্যবহার্য জানোয়ারের যাকাত নেই, ‘জাব্হাহ্’তেও যাকাত নেই। সাক্র (রহঃ) বলেন ‘জাব্হাহ্’ হচ্ছে ঘোড়া,খচ্চর ও গোলাম। (দারাকুত্বনি) [১]
[১] সুনান আদ্ দারাকুত্বনী ১৯০৭।
