৬/২. অধ্যায়ঃ
ফিতরার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮১৯-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮১৯-[৫]
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ النَّبِيَّ ﷺ بَعَثَ مُنَادِيًا فِىْ فِجَاجِ مَكَّةَ: «أَلَا إِنَّ صَدَقَةَ الْفِطْرِ وَاجِبَةٌ عَلى كُلِّ مُسْلِمٍ ذَكَرٍ أَوْ أُنْثى حُرٍّ أَوْ عَبْدٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ مُدَّانِ مِنْ قَمْحٍ أَوْ سِوَاهُ أَوْ صَاعٍ من طَعَامٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) (একবার) মাক্কায় অলি-গলিতে ঘোষণা করিয়ে দিলেন, জেনে রেখ, প্রত্যেক মুসলিম নারী-পুরুষ, আযাদ-গোলাম, ছোট-বড়, সকলের ওপর দুই ‘মুদ’ গম বা এছাড়া অন্য কিছু বা এক সা’ খাবার সদাক্বায়ে ফিত্র দেয়া বাধ্যতামূলক। (তিরমিযী) [১]
[১] য‘ঈফুল ইসনাদ : আত্ তিরমিযী ৬৭৪। কারণ এর সানাদে ইবনু জুরায়জ একজন মুদাল্লিস রাবী।
