১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৪-[৪৫] - ঈমান (বিশ্বাস)
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮৪-[৪৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৪-[৪৫]
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ قَالَ رَسُولِ اللهِ ﷺ إِنَّ الشَّيْطَانَ ذِئْبُ الْإِنْسَانِ كَذِئْبِ الْغَنَمِ يَأْخُذُ الشَّاةَ وَالْقَاصِيَةَ وَالنَّاحِيَةَ وَإِيَّاكُمْ وَالشِّعَابَ وَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ وَالْعَامَّةِ. رَوَاهُ أَحْمَدُ
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মেষপালের ক্ষেত্রে নেকড়ে বাঘের ন্যায় শয়তান মানুষের জন্য নেকড়ে বাঘ। পালের যে মেষটি দল হতে আলাদা হয়ে যায় অথবা যেটি খাবারের সন্ধানে দূরে সরে পড়ে অথবা যেটি অলসতাবশতঃ এক কিনারায় পড়ে থাকে, নেকড়ে সেটিকে শিকার করে নিয়ে যায়। সুতরাং সাবধান! তোমরা কক্ষণও (দল ছেড়ে) গিরিপথে চলে যাবে না, আর জামা‘আতবদ্ধ হয়ে (মুসলিম) জনগণের সাথে থাকবে। [১]
[১] য‘ঈফ : আহমাদ ২১৬০২, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৩০১৬। কারণ দুটি। প্রথমত এর সানাদে একজন বেনামী রাবী রয়েছেন। আর ‘উমার ইবনু ইব্রাহীম ক্বাতাদাহ্ থেকে বর্ণনার ক্ষেত্রে দুর্বল যা এ সানাদে বিদ্যমান। ইমাম আহমাদ (রহঃ) তাঁর মুসনাদের ৫/২৪৩ নং এ হাদীসটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
