১/৫. অধ্যায়ঃ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৬-[৪৭]

وَعَنْ مَالِكِ بْنِ اَنَسٍ مُرْسَلًا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللهِ وَسُنَّةَ رَسُوْلِه. رَوَاهُ فى المُوَطَّا

মালিক ইবনু আনাস (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ তোমরা সে দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না- আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের হাদীস। (ইমাম মালিক মুওয়াত্তায় বর্ণনা করেছেন)। [১]

[১] হাসান: মুয়াত্ত্বা মালিক ১৫৯৪। [ইমাম মালিক মুয়াত্ত্বায় বর্ণনা করেছেন।] এ হাদীসটি মুরসাল বরং মু‘যাল (অর্থাৎ- পর্যায়ক্রমে দু’জন রাবীর নাম উল্লেখ করা হয়নি) এজন্য য‘ঈফ বটে। তবে ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে হাসান সানাদে ইমাম হাকিম-এর শাহিদ হাদীস বর্ণনা করেছেন। আলবানী (রহঃ) বলেন, আমি ‘আত্তাজুল জামি‘উ লিল উসূলিল খামসাহ্’ নামক গ্রন্থে এর উভয় সানাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন