১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৮-[৪৯] - ঈমান (বিশ্বাস)
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮৮-[৪৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৮-[৪৯]
وَعَنْ حَسَّانَ قَالَ مَا ابْتَدَعَ قَوْمٌ بِدْعَةً فِي دِينِهِمْ اِلَّا نَزَعَ اللّهُ مِنْ سُنَّتِهِمْ مِثْلَهَا ثُمَّ لَا يُعِيدُهَا إِلَيْهِمْ إِلى يَوْمِ الْقِيَامَةِ. رَوَاهُ الدَّارِمِيُّ
হাসসান (ইবনু ‘আতিয়্যাহ্) (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, কোন জাতি যখনই দ্বীনের মধ্যে কোন বিদআত সৃষ্টি করে, তখনই আল্লাহ তা‘আলা তাদের থেকে সে পরিমাণ সুন্নাত উঠিয়ে নেন। কিয়ামত পর্যন্ত এ সুন্নাত আর তাদেরকে ফিরিয়ে দেয়া হয় না। [১]
[১] সহীহ : দারিমী ৯৮।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
