৬/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৮৩-[২৫] - যাকাত
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮৮৩-[২৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৮৩-[২৫]
وَعَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ ﷺ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلى بَعْضِ حُجَرِ نِسَائِه فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِه فَخَرَجَ عَلَيْهِمْ فَرَأَى أَنَّهُمْ قَدْ عَجِبُوا مِنْ سُرْعَتِه قَالَ: «ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِىْ فَأَمَرْتُ بِقِسْمَتِه». رَوَاهُ الْبُخَارِيُّ. وَفِي رِوَايَةٍ لَه قَالَ: «كُنْتُ خَلَّفْتُ فِي الْبَيْتِ تِبْرًا مِنَ الصَّدَقَةِ فَكَرِهْتُ أَنْ أَبِيْتَه
উক্ববাহ্ ইবনু হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) আমরা নবী (ﷺ)-এর পিছনে ‘আসরের সালাত আদায় করলাম। সালাম ফিরার মাত্রই তিনি উঠে দাঁড়ালেন এবং মানুষের ঘাড় টপকিয়ে নিজের কোন স্ত্রীর হুজরার দিকে চলে গেলেন। তাঁর এ ব্যস্ততা দেখে সাহাবীগণ ঘাবড়ে গেলেন। তিনি (ﷺ) হুজরা হতে বেরিয়ে এলেন এবং সাহাবীগণকে তাঁর এ তাড়াহুড়ার জন্য বিস্মিত দেখে বললেন, আমার মনে পড়ল ঘরে কিছু সোনা রয়ে গেছে। এগুলো আমাকে (আল্লাহর নৈকট্য থেকে) দূরে রাখুক আমি পছন্দ করিনি। তাই তা বিলি-বণ্টন করে দিতে আমি বলে এসেছি।(বুখারী; বুখারীর অপর বর্ণনায় এসেছে, তিনি (ﷺ) বলেছেনঃ আমি যাকাত হিসেবে পাওয়া একটি সোনার পোটলা ঘরে রেখে এসেছি। আমি চাইনি তা একরাত আমার কাছে থাকুক।) [১]
[১] সহীহ : বুখারী ৮৫১।
