৬/৬. অধ্যায়ঃ
সদাকার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮৯১-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৯১-[৪]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُوْ بَكْرٍ: أَنَا قَالَ: «فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً؟» قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا؟» قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. قَالَ: «فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيْضًا؟» . قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন সাহাবীগণকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেলেন, তোমাদের কে আজ সাওম রেখেছ? আবূ বাকর (রাঃ) বললেন, আমি। তিনি বললেন আজ কে জানাযার সাথে গিয়েছ? আবূ বাকর (রাঃ) বললেন, আমি। তিনি বললেন তোমাদের কে আজ কে মিসকিনকে খাবার দিয়েছ? আবূ বাকর (রাঃ) জবাবে বললেন, আমি। তিনি বললেন, তোমাদের কে অসুস্থকে দেখতে গিয়েছ? আবূ বাকর (রাঃ) বললেন, আমি। একথা শুনে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেলেনঃ (শুনে রাখো) যে ব্যক্তির মধ্যে এত গুণের সমাহার, সে জান্নাতে প্রবেশ করবেই। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ১০২৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৮৩০, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৮৮, সহীহ আত্ তারগীব ৯৫৩।
