৬/৬. অধ্যায়ঃ
সদাকার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮৯৫-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৯৫-[৮]
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «عَلى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ» . قَالُوْا: فَإِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: «فَلْيَعْمَلْ بِيَدَيْهِ فَيَنْفَعَ نَفْسَه وَيَتَصَدَّقَ» . قَالُوا: فَإِنْ لَمْ يَسْتَطِعْ؟ أَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «فَيُعِيْنُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ» . قَالُوا: فَإِنْ لَمْ يَفْعَلْهُ؟ قَالَ: «فَيَأْمُرُ بِالْخَيرِ» . قَالُوْا: فَإِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «فَيُمْسِكُ عَنِ الشَّرِّ فَإِنَّه لَه صَدَقَة». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ (আল্লাহর নি‘আমাতের শুকরিয়া হিসাবে) প্রত্যেক মুসলিমেরই সদাক্বাহ্ দেয়া উচিৎ। সাহাবীগণ আরয করলেন, যদি কারো কাছে সদাক্বাহ্ করার মতো কিছু না থাকে? তিনি (ﷺ) বললেনঃ উচিত হবে কাজ করে নিজ হাতে উপার্জন করা। তাহলে নিজেও উপকৃত হতে পারবে, আবার দান সদাক্বাও করতে পারবে। সাহাবীগণ বললেন, যদি সে ব্যক্তি সামর্থ্যবান না হয়; অথবা বলেছেন, নিজ হাতে কাজকর্ম করতে না পারে? তিনি বললেন, সে যেন দুশ্চিন্তাগ্রস্ত পরমুখাপেক্ষী লোকে সাহায্য করে। সাহাবীগণ আরয করলেন, যদি এটিও সে না করতে পারে? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তাহলে সে যেন ভাল কাজের নির্দেশ দেয়। সাহাবীগণ পুনঃ জানতে চাইলেন, যদি এটিও সে না পারে? তাহলে সে মন্দ কাজ হতে ফিরে থাকবে। এটাই তার জন্য সদাক্বাহ্। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৬০২২, মুসলিম ১০০৮, নাসায়ী ২৫৩৮, ইবনু আবী শায়বাহ্ ২৬৬৪৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২৮২১, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৫৭৩, সহীহ আত্ তারগীব ২৬২০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪০৩৭।
