৬/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৯৯-[১২] - যাকাত
সদাকার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮৯৯-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৯৯-[১২]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «نِعْمَ الصَّدَقَةُ اللِّقْحَةُ الصَّفِيُّ مِنْحَةً وَالشَّاةُ الصَّفِيُّ مِنْحَةً تَغْدُو بِإِنَاءٍ وَتَرُوْحُ بِاخَرَ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ প্রচুর দুধ দানকারী উট, প্রচুর দুধ দানকারী বকরী কাউকে দুধ পান করার জন্য ধার দেয়াও উত্তম সদাক্বাহ্। যা সকাল এবং বিকালে পাত্র ভরে দুধ দেয়। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৫৬০৮, মুসলিম ১০১৯, শারহুস্ সুন্নাহ্ ১৬৬২, সহীহ আল জামি‘ আস্ সগীর ৬৭৭৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
