৬/৭. অধ্যায়ঃ
উত্তম সদাকার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৩০-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৩০-[২]
وَعَنْ أَبِىْ مَسْعُوْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذا أَنْفَقَ الْمُسْلِمُ نَفَقَةً عَلَى اهْلِه وَهُوَ يَحْتَسِبُهَا كَانَت لَه صَدَقَة». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন মুসলিম যখন সাওয়াবের প্রত্যাশায় তার পরিবার-পরিজনের জন্য খরচ করে, এ খরচ তার জন্য সদাক্বাহ্ হিসেবে গণ্য হয়। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৫৩৫১, মুসলিম ১০০২, নাসায়ী ২৫৪৫, আহমাদ ১৭০৮২, ইবনু হিব্বান ৪২৩৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭৫৬, শারহুস্ সুন্নাহ্ ১৬৭৭, সহীহ আত্ তারগীব ১৯৫৪।
