৬/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৪৩-[১৫] - আশ্রয়, দাওয়াত ও ইহসানের জবাব
উত্তম সদাকার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
আল্লাহর নামে আশ্রয় ও ইহসানের জবাব
মিশকাতুল মাসাবীহ : ১৯৪৩-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৪৩-[১৫]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنِ اسْتَعَاذَ مِنْكُمْ بِاللّهِ فَأَعِيذُوهُ وَمَنْ سَأَلَ بِاللّهِ فَأَعْطُوهُ وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ وَمَنْ صَنَعَ إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُوهُ فَادْعُوا لَه حَتّى تُرَوْا أَنْ قَدْ كَافَأْتُمُوهُ». رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর কসম দিয়ে তোমার কাছে আশ্রয় চায়, তাকে আশ্রয় দেবে। যে তোমার কাছে আল্লাহর কসম দিয়ে চায়, তাকে কিছু দিবে। আর যে ব্যক্তি তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করবে। যে তোমার উপর ইহসান করে, তাকে বিনিময় দিবে। যদি বিনিময় আদায়ের মতো কিছু না থাকে, তার জন্য দোয়া করো যতদিন পর্যন্ত তুমি না বুঝো যে, তার ইহসানের বিনিময় আদায় হয়েছে। (আহমাদ, আবূ দাঊদ, নাসায়ী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৬৭২, ইবনু হিব্বান ৩৪০৮, সহীহ আত্ তারগীব ৮৫২, সহীহ আল জামি‘ আস্ সগীর ৬০২১, নাসায়ী ২৫৬৭, আহমাদ ৫৩৬৫, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৫৪।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৪৩-[১৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মানুষের সঙ্গে সুন্দর আচরণের কয়েকটি নিয়ম শেখানো হয়েছে। কেউ যদি আল্লাহর কসম দিয়ে আশ্রয় চায়, তাকে আশ্রয় দিতে বলা হয়েছে। কেউ আল্লাহর কসম দিয়ে কিছু চাইলে তাকে দেওয়ার কথা বলা হয়েছে। কেউ দাওয়াত দিলে তার দাওয়াত কবূল করতে বলা হয়েছে। আর কেউ উপকার করলে তার বিনিময় দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। যদি বিনিময় দেওয়ার মতো কিছু না থাকে, তাহলে তার জন্য দো‘আ করতে বলা হয়েছে, যতক্ষণ না মনে হয় যে উপকারের জবাব দেওয়া হয়েছে। হাদিসটি দান, দাওয়াত কবূল, ইহসানের প্রতিদান এবং দো‘আর মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের সহজ পথ দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর নামে আশ্রয় চাইলে তাকে সাহায্য করা উচিত।
- উপকারের জবাবে সাধ্য অনুযায়ী বিনিময় দেওয়া ভালো।
- কিছু দিতে না পারলে দো‘আও কৃতজ্ঞতার একটি সুন্দর পথ।
- দাওয়াতের সম্মান রাখা মুসলিম আচরণের অংশ।
