৬/৮. অধ্যায়ঃ
স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাকা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৫১-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৫১-[৫]
عَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ فِي خُطْبَتِه عَامَ حَجَّةِ الْوَدَاعِ: «لَا تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا» . قِيلَ: يَا رَسُولَ اللّهِ وَلَا الطَّعَامَ؟ قَالَ: «ذلِكَ أفَضْلُ أَمْوَالنَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বিদায় হাজ্জের ভাষণে বলতে শুনেছি, কোন রমণী যেন তার স্বামীর ঘরের কোন কিছু স্বামীর হুকুম ব্যতীত খরচ না করে। তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! খাদ্য সামগ্রী খরচ করতে পারবে না? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ খাদ্যদ্রব্য আমাদের উত্তম ধন-সম্পদ। (তিরমিযী) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ২১২০, মুসান্নাফ ‘আবদুর রায্যাক্ব ১৬৬২১, ইবনু আবী শায়বাহ্ ২২০৮৫, সহীহ আত্ তারগীব ৯৪৩।
