৭/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৭৭-[৯] - সওম (রোজা)
নতুন চাঁদ দেখার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৯৭৭-[৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৭৭-[৯]
وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللّٰهُ عَنْهُمَا قَالَ: مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدَ عَصٰى أَبَا الْقَاسِمِ ﷺ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ وَابْنُ مَاجَهْ والدَّارِمِىُّ
আম্মার ইবনু ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি ‘ইয়াওমুশ্ শাক-এ’ (অর্থাৎ- সন্দেহের দিন) সিয়াম রাখে সে আবূল কাসিম (ﷺ) এর সাথে নাফরমানী করল। (আবূ দাঊদ, তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ, দারিমী)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৪৪৩, তিরমিযী ৬৮৬, নাসায়ী ২১৮৮, ইবনু মাজাহ ১৬৪৫, ইবনু আবী শায়বাহ্ ৯৫০৩, দারিমী ১৭২৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ১৯১৪, সহীহ ইবনু হিব্বান ৩৫৮৫, ইরওয়া ৯৬১। তবে দারিমীর সানাদটি দুর্বল।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
