৭/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৪৭-[১১] - সওম (রোজা)
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২০৪৭-[১১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৪৭-[১১]
وَعَنْ أَبِىْ أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّه حَدَّثَه أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَه سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ আইয়ূব আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এ হাদীসটি বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রমজান (রমজান) মাসের সাওম রাখবে। এরপর সে শাওয়াল মাসের ছয়টি সাওমও রাখবে তাহলে সে একাধারে সাওম পালনকারী গণ্য হবে। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৬৪, তিরমিযী ৭৫৯, আবূ দাঊদ ২৪৩৩, দারিমী ১৭৫৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ২১১৪, সহীহ ইবনু হিব্বান ৩৬৩৪, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৭৯১৮, আহমাদ ২৩৫৩৩, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৯০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৪৩১, সহীহ আত্ তারগীব ১০০৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
