৭/৬. অধ্যায়ঃ
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৫১-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৫১-[১৫]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا يَصُومُ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا أَن بِصُوْمُ قَبْلَه أَوْ يَصُوْمَ بَعْدَه». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি যেন জুমার দিন সাওম না রাখে। হ্যাঁ, জুমার আগের অথবা পরের দিনসহ সাওম রাখতে পারে। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৯৮৫, মুসলিম ১১৪৪, তিরমিযী ৭৪৩, ইবনু আবী শায়বাহ্ ৯২৪০, সহীহ আত্ তারগীব ১০৪৬, আবূ দাঊদ ২০৯১, ইরওয়া ৯৫৯, সহীহ ইবনু হিববান ৩৬১৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৪৮৮।
