২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২৭-[৩০] - ইলম (বিদ্যা)
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২২৭-[৩০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২৭-[৩০]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغى بِه وَجْهُ اللهِ لَا يَتَعَلَّمُه اِلَّا لِيُصِيبَ بِه عَرَضًا مِنْ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي رِيحَهَا. رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ وابْنَ مَاجَةَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ইলম বা জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কেউ সে জ্ঞান পার্থিব স্বার্থোদ্ধারের অভিপ্রায়ে অর্জন করলে কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণও পাবে না। [১]
[১] সহীহ : আহমাদ ৮২৫২, আবূ দাঊদ ৩৬৬৪, ইবনু মাজাহ্ ২৫২, সহীহুত্ তারগীব ১০৫। ইমাম হাকিম (রহঃ) ও যাহাবী (রহঃ) একে সহীহ বলেছেন।
