৯/১. অধ্যায়ঃ
আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার জিকির ও তাঁর নৈকট্য লাভ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২২৭৫-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২২৭৫-[২৩]
] وَعَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «كُلُّ كَلَامِ ابْنِ اٰدَمَ عَلَيْهِ لَا لَه إِلَّا أَمْرٌ بِمَعْرُوفٍ أَوْ نَهْىٌ عَنْ مُنْكَرٍ أَوْ ذِكْرُ اللّٰهِ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيْثٌ غَرِيْبٌ
উম্মু হাবীবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বানী আদামের প্রতিটি কথাই (কাজই) তার জন্য অকল্যাণকর (ক্ষতিকারক), তবে যদি এসব কাজ মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ এবং আল্লাহর যিকিরের উদ্দেশে হয়। (তিরমিযী, ইবনু মাজাহ; ইমাম আত্ তিরমিযী বলেন, হাদীসটি গরীব)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ২৪১২, ইবনু মাজাহ ৩৯৭৪, সহীহাহ্ ১৩৬৬, য‘ঈফ আত্ তারগীব ১৭২০। কারণ ইবনু খুনায়স একজন দুর্বল রাবী।
