১০/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ০ - আল্লাহর নিরানব্বই নাম

আল্লাহ তা‘আলার নামসমূহ - প্রথম অনুচ্ছেদ

মহান আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে এ সম্পর্কে মহান আল্লাহ বলেন,وَلِلهِ الْأَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِى اسْمَائِهঅর্থাৎ- ’‘মহান আল্লাহ সুব্হানাহূ ওয়াতা‘আলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং তোমরা সেগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো আর যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে বর্জন করো।’’ (সূরা আল আ‘রাফ ৭ : ১৮০)‘আল্লামা কুরতুবী (রহঃ) বলেন, আল্লাহর নাম যদিও অনেকগুলো তথাপি তার সত্তাগত অস্তিত্ব অনেকগুলো নয়। বরং আল্লাহর সত্তা একটিই।ইমাম হুলায়মী (রহঃ) বলেন, আল্লাহ সুবহানাহূ ওয়াতা‘আলার যত নাম পবিত্র কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত হয়েছে তা মোটামুটি ৫টি ‘আক্বীদাহ্ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।১. কিছু নাম রয়েছে যেগুলোمعطلةসম্প্রদায়ের বিপরীত, অর্থাৎ- সে নামগুলো আল্লাহ সুবহানাহূ ওয়াতা‘আলার চিরস্থায়ী ও চিরঞ্জীবতার প্রমাণবাহী। যেমনঃالحي والباقي والوارث(আল হাইয়্যু, আল বা-ক্বী, আল ওয়া-রিস্)২. কিছু নাম যা আল্লাহর তাওহীদের উপর তথা তিনি যে শির্ক থেকে সম্পূর্ণ মুক্ত তার প্রমাণ বহন করে। যেমনঃالكافي والعلي والقادر(আল কা-ফী, আল ‘আলিয়্যু, আল ক-দির)৩. কিছু নাম রয়েছে যা(مشبهة‘মুশাব্বিহাহ্’ সম্প্রদায়ের বিপরীত) আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, অর্থাৎ-مشبهةএই সম্প্রদায়টি মহান আল্লাহকে বিভিন্ন কিছুর সাথে তুলনা করে থাকে কিন্তু আল্লাহ তা‘আলা যে, কারো মতো নন তার প্রমাণেও কিছু নাম রয়েছে। যেমনঃالقدوس والمجيد والمحيط(আল কুদ্দুস, আল মাজীদ, আল মুহীত্ব)৪. আল্লাহ সুবহানাহূ ওয়াতা‘আলা যে, সবকিছুর সৃষ্টিকর্তা এ বিষয়ের প্রমাণ স্বরূপও কিছু নাম রয়েছে। যেমনঃالخالق والباري والمصور(আল খ-লিক্ব, আল বা-রী, আল মুসাব্বির)৫. তিনিই যে, সবকিছুর আইনদাতা বিধানদাতা এবং একমাত্র পরিচালনাকারী এর প্রমাণেও কিছু নাম রয়েছে। যেমনঃالعليم والحكيم(আল ‘আলীম, আল হাকীম) ইত্যাদি।

আল্লাহর ৯৯ নাম মুখস্থ করার ফজিলত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ০

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِنَّ لِلّٰهِ تَعَالٰى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ». وَفِىْ رِوَايَةٍ: «وَهُوَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলার নিরানব্বই- এক কম একশ’টি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড়, (তাই) বিজোড়কে ভালবাসেন। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ২৭৩৬, ৭৩৯২, মুসলিম ২৬৭৭, তিরমিযী ৩৫০৬, ইবনু মাজাহ ৩৮৬০, আহমাদ ৭৬২৩, আদ্ দা‘ওয়াতুল কাবীর ২৯২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৮১৬, ইবনু হিব্বান ৮১৭, সহীহ আল জামি‘ ২১৬৬।

মিশকাতুল মাসাবীহ হাদিস ০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দর নামগুলোর বড় ফজিলত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলার নিরানব্বইটি নাম আছে, এক কম একশ। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় এসেছে, আল্লাহ বিজোড়, তাই বিজোড়কে ভালোবাসেন। এখানে নাম মুখস্থ করার অর্থ শুধু শব্দ জানা নয়—ইসলামী স্কলারদের মতে, নামগুলো জানা, মানা এবং আল্লাহকে সেই নামে ডাকা এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তবে হাদিসের মূল বক্তব্য হলো, আল্লাহর নামগুলো মুমিনের জন্য ঈমান, দোয়া ও জিকিরের বড় পথ। তাই আসমাউল হুসনা শেখা একজন মুসলিমের জন্য খুব সুন্দর আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর নিরানব্বই নাম শেখা বড় ফজিলতের আমল।
  • আসমাউল হুসনা আল্লাহকে জানার একটি গুরুত্বপূর্ণ পথ।
  • আল্লাহ বিজোড় এবং বিজোড়কে ভালোবাসেন—এ কথা বর্ণনায় এসেছে।
  • আল্লাহর সুন্দর নাম দিয়ে দোয়া করা মুমিনের জন্য উত্তম অভ্যাস।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন