১০/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৩২-[১৭] - আল্লাহ তা'আলার নামসমূহ

বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৩২-[১৭]

وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: سَمِعَ النَّبِىُّ ﷺ رَجُلًا يَدْعُو يَقُولُ: اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلكَ تَمَامَ النِّعْمَةِ فَقَالَ: «أىُّ شَىْءٍ تَمَامُ النِّعْمَةِ؟» قَالَ: دَعْوَةٌ أَرْجُو بِهَا خَيْرًا فَقَالَ: «إِنَّ مِنْ تَمَامِ النِّعْمَةِ دُخُولَ الْجَنَّةِ وَالْفَوْزَ مِنَ النَّارِ». وَسَمِعَ رَجُلًا يَقُولُ: «يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ» فَقَالَ: «قَدِ اسْتُجِيبَ لَكَ فَسَلْ». وَسَمِعَ النَّبِىُّ ﷺ رَجُلًا وَهُوَ يَقُولُ: اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ الصَّبْرَ فَقَالَ: «سَأَلْتَ اللّٰهَ الْبَلَاءَ فَاسْأَلْهُ الْعَافِيَةَ». رَوَاهُ التِّرْمِذِىُّ

মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এক লোককে দোয়া করতে শুনলেন, লোকটি বলছেনঃ ‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা তামা-মান্ নি‘মাহ্’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে পূর্ণ নিয়ামত চাই)।তিনি (ﷺ) বললেন, পূর্ণ নিয়ামত কি? সে বললো, এই দোয়া দিয়ে আমি সম্পদ প্রাপ্তির (অধিক উত্তম বস্তু) আশা করি। তিনি (ﷺ) বললেন, পূর্ণ নিয়ামত তো হলো জান্নাতে প্রবেশ করা ও জাহান্নাম হতে মুক্তি লাভ করা (দুনিয়াপ্রাপ্তি উদ্দেশ্য নয়)।তিনি (ﷺ) আর এক ব্যক্তিকে বলতে শুনলেন, ‘‘ইয়া- যাল জালা-লি ওয়াল ইক্‌র-ম’’ (অর্থাৎ- হে মহত্ব ও মর্যাদার অধিকারী)।তখন তিনি (ﷺ) বললেন, তোমার দোয়া কবুল করা হবে, তুমি দোয়া করো।নবী (ﷺ) আর এক ব্যক্তিকে বলতে শুনলেন, সে বলছে, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকাস্ সব্‌রা’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে ধৈর্যধারণের শক্তি চাই)। তিনি (ﷺ) বললেন, তুমি তো আল্লাহর কাছে বিপদ চাইলে, বরং তুমি তাঁর কাছে নিরাপত্তা প্রত্যাশা করো। (তিরমিযী)[১]

[১] য‘ঈফ : তিরমিযী ৩৫২৭, আহমাদ ২২০৫৬, য‘ঈফাহ্ ৪৫২০। কারণ এর সানাদে ‘আবূল ওয়ার্দ একজন দুর্বল রাবী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন