১০/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৩৫-[২০] - আল্লাহ তা'আলার নামসমূহ
বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৪৩৫-[২০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৩৫-[২০]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِىُّ ﷺ إِذَا وَدَّعَ رَجُلًا أَخَذَ بِيَدِه فَلَا يَدَعُهَا حَتّٰى يَكُونَ الرَّجُلُ هُوَ يَدَعُ يَدَ النَّبِىِّ ﷺ وَيَقُولُ: «أَسْتَوْدِعُ اللّٰهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَاٰخِرَ عَمَلِكَ» وَفِىْ رِوَايَةٍ «خَوَاتِيْمَ عَمَلِكَ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَفِىْ رَوَايَتِهِمَا لَمْ يُذْكَرْ: «وَاٰخِرَ عَمَلِكَ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন কোন লোককে বিদায় দিতেন তার হাত ধরে রাখতেন, তা ছাড়তেন না, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নিজে নবী (ﷺ)-এর হাত ছেড়ে না দিতেন। আর হাত ছেড়ে দেবার সময় নবী (ﷺ) বলতেন, ‘‘আস্তাও দি‘উল্ল-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া আ-খিরা ‘আমালিকা’’ (অর্থাৎ- তোমার দীন, তোমার আমানাত, তোমার শেষ ‘আমালকে আল্লাহর কাছে সমর্পণ করলাম)। (তিরমিযী, আবূ দাঊদ ও ইবনু মাজাহ; কিন্তু শেষ দুইজনের বর্ণনায় ‘সর্বশেষ কাজ’ শব্দের উল্লেখ নেই)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৬০০, তিরমিযী ৩৪৪২, ইবনু মাজাহ ২৮২৬, আহমাদ ৪৯৫৭, ইবনু খুযায়মাহ্ ২৫৩১, আল কালিমুত্ব ত্বইয়্যিব ৯৬৯, সহীহাহ্ ১৪, সহীহ আল জামি‘ ৯৫৭।
