১০/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭৬-[২০] - সত্য পথ ও নফসের অনিষ্ট থেকে আশ্রয়

আশ্রয় প্রার্থনা করা - দ্বিতীয় অনুচ্ছেদ

সত্য পথ ও নফসের অনিষ্ট থেকে দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৭৬-[২০]

وَعَنْ عِمْرَانَ بنِ حُصَيْنٍ قَالَ: قَالَ النَّبِىُّ ﷺ لِأَبِىْ: «يَا حُصَيْنُ كَمْ تَعْبُدُ الْيَوْمَ إِلَهًا؟» قَالَ أَبِىْ: سَبْعَةً: سِتًّا فِى الْأَرْضِ وَوَاحِدًا فِى السَّماءِ قَالَ: «فَأَيُّهُمْ تَعُدُّ لِرَغْبَتِكَ وَرَهْبَتِكَ؟» قَالَ: الَّذِىْ فِى السَّمَاءِ قَالَ: «يَا حُصَيْنُ أَمَا إِنَّكَ لَوْ أَسْلَمْتَ عَلَّمْتُكَ كَلِمَتَيْنِ تَنْفَعَانِكَ» قَالَ: فَلَمَّا أَسْلَمَ حُصَيْنٌ قَالَ: يَا رَسُوْلَ اللهِ عَلِّمْنِى الْكَلِمَتَيْنِ اللَّتَيْنِ وَعَدتنِىْ فَقَالَ: «قُلْ اَللّٰهُمَّ أَلْهِمْنِىْ رُشْدِىْ وَأَعِذْنِىْ مِنْ شَرِّ نَفْسِىْ». رَوَاهُ التِّرْمِذِىُّ

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) আমার পিতা হুসায়নকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কতজন মা‘বূদের পূজা করছো? আমার পিতা বললেন, সাতজনের- তন্মধ্যে ছয়জন মাটিতে আর একজন আকাশে। তখন তিনি (ﷺ) বললেন, আশা-নিরাশার ও ভয়-ভীতির সময় কাকে মানো (কোন্ মা‘বূদকে ডাকো)? আমার পিতা বললেন, যিনি আকাশে আছেন তাঁকে মানি। তখন তিনি (ﷺ) বলেন, তবে শুন হুসায়ন! যদি তুমি ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে দুইটি কালিমা শিখাবো, যা তোমার উপকারে (পরকালীন মুক্তি) আসবে।বর্ণনাকারী [‘ইমরান (রাঃ)] বলেন, আমার পিতা হুসায়ন ইসলাম গ্রহণ করার পর বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে ঐ কালিমা দুইটি শিখিয়ে দিন, যার কথা আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন। তখন তিনি (ﷺ) বললেন, তুমি (সেই আসমানের মা‘বূদকে) বলো, ‘‘আল্ল-হুম্মা আলহিম্‌নী রুশদী, ওয়া আ‘ইযনী মিন শাররি নাফসী’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমার অন্তরকে সত্য পথের সন্ধান দাও এবং আমার নাফসের অপকারিতা হতে রক্ষা করো)।(তিরমিযী)[১]

[১] য‘ঈফ : তিরমিযী ৩৪৮৩, মু‘জামুল আওসাত লিত্ব ত্ববারানী ১৯৮৫, রিয়াযুস্ সলিহীন ১৪৯৫, য‘ঈফ আল জামি‘ ৪০৯৮। কারণ এর সানাদে শাবীব একজন দুর্বল রাবী। আর হাসান বাসরী এবং ‘ইমরান ইবনু হুসায়ন-এর মাঝে বিচ্ছিন্নতা রয়েছে। কারণ হাসান ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)-কে পাননি।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭৬-[২০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুসায়ন রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দুইটি বাক্য শেখান: হে আল্লাহ, আমার অন্তরে সত্য পথের দিশা দাও এবং আমার নফসের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। এর আগে কথোপকথনে দেখা যায়, তিনি অনেক মা‘বূদের কথা বললেও আশা-নিরাশা ও ভয়-ভীতির সময় আকাশের রবকেই ডাকতেন। ইসলাম গ্রহণের পর তাঁকে যে দোয়া শেখানো হলো, তা খুব সংক্ষিপ্ত কিন্তু গভীর। এতে হেদায়াতের দরকার এবং নফসের ক্ষতি থেকে বাঁচার দরকার একসঙ্গে এসেছে। নিজের নফস মানুষকে ভুল পথে নিতে পারে, তাই সত্য দিশা ও আত্মরক্ষা—দুইটিই আল্লাহর কাছে চাইতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্য পথের দিশা আল্লাহর কাছেই চাইতে হয়।
  • নিজের নফসের অনিষ্ট থেকেও মানুষকে আশ্রয় চাইতে হয়।
  • নবীজি নতুন মুসলিমকেও সহজ ও গভীর দোয়া শিখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন